প্রেমিক খুঁজতে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন তরুণী। একজনকে পেয়েও যান। শুরু করে আলাপ। প্রেমিকের মিষ্টি কথায় মন গলেও গিয়েছিল তরুণীর। কিন্তু পরিচয় জানাজানি হতেই ঘটে মজার ঘটনা!
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বহুদিন ধরে সিঙ্গেল ছিলেন সারিকা (নাম পরিবর্তিত)। একাকীত্ব ভুলতে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট করেন তিনি। কয়েক দিনের ভেতরে এক যুবকের সঙ্গে আলাপও জমে ওঠে।
এরইমধ্যে সারিকা একদিন খেয়াল করেন কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তার প্রেমিককে। সন্দেহ হতেই তিনি সাধারণ কিছু প্রশ্ন করেন। যেখানে জানতে চান তার প্রিয় ক্যাফে, প্রিয় খাবার এসব।
সারিকা খেয়াল করেন সবকিছু কেমন যেন মিলে যাচ্ছে। অতএব তার সন্দেহ সঠিক হয়। প্রেমিক হিসেবে যার সঙ্গে আলাপ করছেন, তিনি আসলে তারই পরিচিত ব্যক্তি।
আরও পড়ুন : লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের কি কোন ক্ষতি হয়? চিকিৎসকরা কি বলছে?
এবার বান্ধবীর পরিচয় দেন সারিকা। সঙ্গে সঙ্গে তরুণ হাসতে শুরু করেন। তিনি বলেন, ডেটিং অ্যাপে মজা করার জন্য রয়েছি। তুমি আবার এ বিষয়ে তোমার বান্ধবীকে কিছু বলো না যেন।
এ ঘটনায় অবাক হন সারিকা। তিনি বুজতে পারেন বান্ধবীর প্রেমিক তার বান্ধবীকে ঠকাচ্ছেন। এখন সারিকার পড়েছেন অন্য এক দোটানায়। বিষয়টা বান্ধবীকে জানাবেন নাকি জানাবেন না সেটি নিয়েই দ্বিধায় ভুগছেন।
ঢাকা ডেস্ক 









