০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

’৭১ ইস্যু দু’বার নিষ্পত্তি দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 122

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ’৭১ সালের অমীমাংসিত ইস্যু নিয়ে বিস্ময়কর দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, একাত্তরের ইস্যুটি ইতিহাসে দু’বার সমাধান হয়েছে—প্রথমবার ১৯৭৪ সালে এবং পরে ২০০২ সালে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দার জানান, “১৯৭৪ সালে স্বাক্ষরিত চুক্তিই ছিল দুই দেশের জন্য ঐতিহাসিক সমাধান। পরে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে আবারও প্রকাশ্যে বিষয়টির নিষ্পত্তি করেন। ফলে এই ইস্যুটি দু’বার নিষ্পত্তি হয়েছে।”

আরও পড়ুন : পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইসহাক দার আরও বলেন, পাকিস্তান এখন বাংলাদেশকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায়। “ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে হৃদয় পরিষ্কার করার। আসুন আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাই,” যোগ করেন তিনি।

এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পররাষ্ট্র, নিরাপত্তা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এর মধ্যে রয়েছে—সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে চুক্তি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সমঝোতা।

শনিবার (২৩ আগস্ট) ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইসহাক দার বিশেষ বিমানে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

’৭১ ইস্যু দু’বার নিষ্পত্তি দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ আপডেট : ০৩:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫