০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।

রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে হোটেলে এ বৈঠক শুরু হয়।

এই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খ‌লিলুর রহমান, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সং‌শ্লিষ্টরা বলছেন, বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে, ইসলামাবাদও সম্পর্ক আরও ঘনিষ্ট করার বার্তা দিতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তৌহিদ হোসেন ও ইসহাক দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি হতে পারে। এছাড়া, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কথা রয়েছে।

আরও পড়ুন : বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেফতার

রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

প্রসঙ্গত, দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ এক যুগ পর এই প্রথম ঢাকা সফরে এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। র স্থগিত করে ইসলামাবাদ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট : ১২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫