০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সকালের নাস্তায় রোজ পাউরুটি খাচ্ছেন? যেসব বিপদ ডেকে আনছেন !

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 98

ছবি : সংগৃহীত

সকালের নাস্তা হিসেবে অনেকেরেই পাউরুটি পছন্দ। কিন্তু জানেন কি, প্রতিদিন এই পাউরুটি খাওয়া আপনার শরীরের জন্য হতে পারে নীরব বিপদ।

মেডিকেলনিউজ টুডে-র এক প্রতিবেদনে চিকিৎসকরা দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তা। নিয়মিত পাউরুটি খেলে শরীরে পড়তে পারে একাধিক নেতিবাচক প্রভাব। চলুন দেখে নিই কেন প্রতিদিন পাউরুটি খাওয়া ঠিক নয়:

১. গ্যাস-অ্যাসিডিটি বাড়ায়

পাউরুটিতে থাকে ইস্ট, যা খালি পেটে গেলে শরীরের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে পেটের অস্বস্তি, গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সকালে খালি পেটে খাওয়া একদমই ঠিক নয়।

২. মস্তিষ্কের ওপর প্রভাব ফেলতে পারে

পাউরুটির কিছু উপাদান দীর্ঘদিন খেলে মস্তিষ্কের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মানে, শুধু পেট না—মনের উপরেও ফেলছে নেতিবাচক প্রভাব।

আরও পড়ুন : শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

৩. পুষ্টিহীন ময়দার ফাঁদ

পাউরুটি মূলত পরিশোধিত ময়দা থেকে তৈরি। এতে ফাইবার খুব কম, কিন্তু কার্বোহাইড্রেট অনেক বেশি। এতে নেই প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল বা প্রোটিন। বরং বেশি খেলে হতে পারে কোষ্ঠকাঠিন্য এবং পুষ্টির ঘাটতি।

৪. ওজন ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়

পাউরুটিতে চিনি ও লবণ থাকে বেশি পরিমাণে। প্রতিদিন খেলে ওজন বেড়ে যেতে পারে, রক্তচাপও বাড়তে পারে। এর সঙ্গে ট্রান্স ফ্যাট থাকলে হার্টের জন্য ঝুঁকি আরও বাড়ে।

৫. ব্লাড সুগার​ বাড়ায়

জানলে অবাক হয়ে যাবেন, পাউরুটির গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু অনেকটাই বেশি। কারণ এই খাবারে রয়েছে সিম্পেল কার্ব বা সরল কার্বোহাইড্রেটের ভাণ্ডার। তাই পাউরুটি খেলে তা রক্তে সুগার লেভেল বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই কারণেই ডায়াবিটিস রোগীদের এই খাবার খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।

পাউরুটি খেলে ক্ষতি হবে এমন নয়, কিন্তু প্রতিদিনের অভ্যাসে থাকলে সেটা শরীরের জন্য ধীরে ধীরে বিষ হয়ে উঠতে পারে। তাই সকালের নাস্তায় নিয়ে আসুন বৈচিত্রতা যা হবে স্বাস্থ্যসম্মত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সকালের নাস্তায় রোজ পাউরুটি খাচ্ছেন? যেসব বিপদ ডেকে আনছেন !

সর্বশেষ আপডেট : ০৪:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫