০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 77

পাবনার আটঘরিয়া উপজেলায় মোবাইল ফোন চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আসাদ (২৮)। তিনি ওই গ্রামের উকিল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে জানালা দিয়ে আসাদের ঘরে ঢুকে একটি চক্র মোবাইল ফোন চুরির চেষ্টা চালায়। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোর চক্রের অন্য সদস্যরা ধারালো ছুরি দিয়ে আসাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ১০ হাজার ইয়াবাসহ পুলিশের সদস্য গ্রেপ্তার

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তির নাম সজীব (২৫), সে উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।”

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে। প্রকাশ্যে জুয়া ও মাদক ব্যবসা চললেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। এতে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
একই গ্রামের এক বাসিন্দা বলেন, “প্রায়ই রাতে খামার পাহারা দিতে হয়। দিনে-দুপুরে চুরি হচ্ছে। এখন মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়।”
নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সর্বশেষ আপডেট : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫