০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১০ হাজার ইয়াবাসহ পুলিশের সদস্য গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 102

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। তার নাম মনিরুল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি)-এর সদস্য এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় মনিরুলের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে ধর্ষণ করে রিফাত, ভিডিও করে দানেশ

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মনিরুল কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চুনতি এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে থামানো হলে তল্লাশির মাধ্যমে ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে এমন ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা মাদক নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১০ হাজার ইয়াবাসহ পুলিশের সদস্য গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ১২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫