০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেলায় বেড়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 106

পুরনো ছবি

নারায়ণগঞ্জে মেলায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট সন্ধ্যায় ফতুল্লার নয়ামাটি রেললাইন এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে সোমবার (১৮ আগস্ট) ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- কিশোরীর খালাতো বোনের স্বামী কাউছার (৩০) ও তার বন্ধু আউয়াল (৩০)। ঘটনার পর থেকে দু’জনেই পলাতক।

ফতুল্লা মডেল থানার (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ওই কিশোরীকে মেলায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের করেন কাউসার। তবে তাকে মেলায় না নিয়ে নয়ামাটি রেললাইন এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। বাসাটি ছিল কাউসারের বন্ধু আউয়ালের ভাড়া বাসা। এ সময় আউয়ালও ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে একটি অটোরিকশায় কিশোরীকে নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : এবার বিয়ের দাবিতে নারীর বাড়িতে অনশনে ৭৫ বছরের বৃদ্ধ

‘বাসায় ফিরে কিশোরী তার ভাবীকে ঘটনা খুলে বলে। পরে সোমবার তারা থানায় এসে অভিযোগ করেন, ’ যোগ করে ওসি।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলায় বেড়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

সর্বশেষ আপডেট : ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫