জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ জীবনসঙ্গী। আমরা সব সময় চাই উত্তম জীবনসঙ্গী। কারণ একজন নেককার স্ত্রী পাওয়ার দোয়া আপনার চলার পথ আরও সহজ করবে। পরকালেও এর প্রতিদান লাভের সম্ভাবনা থাকে।
নেককার স্ত্রী পাওয়ার প্রত্যাশা সবার। এ প্রত্যাশাপূরণে আল্লাহর ওপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই। আল্লাহতাআলা কোরআনে উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ : রাব্বানা হাব্লানা মিন আজওয়াঝিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াজআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের (পুরুষদের) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও। (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)
আরও পড়ুন : স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির দোয়া
কোরআনুল কারিমের এ আয়াতের আমলে আল্লাহতাআলা প্রত্যেক পুরুষকেই উত্তম স্ত্রী ও সন্তান দান করবেন। যা দেখে আপনার মন শান্ত হয়ে যাবে।
এ আমল নারীরাও করতে পারবেন। যেসব নারী এ দোয়ার আমল করবে, আশা করা যায়, আল্লাহতাআলা সেসব স্ত্রীদেরও নেককার স্বামী ও সন্তান দান করবেন।
এ জন্য প্রত্যেক মুসলিম উম্মাহর উচিত আল্লাহতাআলার শেখানো ভাষায় তারই কাছে উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের দোয়া করা।
ঢাকা ডেস্ক 















