১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তুরস্কে এরদোয়ান বিরোধী ৪০ জন গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 106

ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে বিরোধী দলীয় শক্ত ঘাঁটি থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) ইস্তাম্বুলের বেয়োগলু জেলার মেয়র এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে।

তুর্কি গণমাধ্যমের বরাতে ইস্তাম্বুল থেকে এ খবর জানায় এএফপি।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’কে (সিএইচপি) টার্গেট করে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ধরপাকড়ের ঘটনাটি ঘটে ।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় তাকে।

আরও পড়ুন : এবার পরমাণু হামলার মহড়া দিচ্ছে বেলারুশ-রাশিয়া

ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড়।

ইমামোগলু ছাড়াও গত বছরের অক্টোবর থেকে ইস্তাম্বুলের ২৬টি জেলার মেয়রের মধ্যে ৯জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে, তারা সেসব অভিযোগ অস্বীকার করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সিএইচপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল দলটি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তুরস্কে এরদোয়ান বিরোধী ৪০ জন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫