১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার পরমাণু হামলার মহড়া দিচ্ছে বেলারুশ-রাশিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 114

রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে হামলার মহড়া করছে বেলারুশ ও রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে ‘জাপদ-২০২৫’ নামে এই মহড়া শুরু করেছে। এ সময় রুশ পরমাণু-সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করা হবে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে দেশটির ওপর নির্ভরশীল। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় মস্কোকে নিজেদের ভূখণ্ডও ব্যবহার করতে দিয়েছে বেলারুশ।

কিয়েভ, পোল্যান্ডসহ বাল্টিক দেশগুলো বারবার বেলারুশে সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানালেও রাশিয়া বলেছে, বছরের শেষ নাগাদ ওরেশনিক মোতায়েন করবে।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব।

আরও পড়ুন : রাশিয়ার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন, যুদ্ধের আশঙ্কা

গত বছরের শেষের দিকে ইউক্রেনের দনিপ্রো শহরকে ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হিসেবে বেছে নেয় রাশিয়া। তবে, সেসময় পারমাণবিক ওয়ারহেড ছাড়াই পরীক্ষা চালানো হয়।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি। বসে থেকে সেখানকার সামরিকীকরণ এবং সামরিক কার্যকলাপ দেখতে পারি না।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার পরমাণু হামলার মহড়া দিচ্ছে বেলারুশ-রাশিয়া

সর্বশেষ আপডেট : ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫