০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষিকা মাহফুজা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 102

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ২৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরও এক শিক্ষিকা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজা (৪৫)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহত মাহফুজার শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ ছিল। তার মৃত্যুতে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১৯ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৮ দাবিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, মাইলস্টোন ট্রাজেডিতে এর আগে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। আজ মাহফুজার মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে—যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাণ হারানোদের পাশাপাশি অসংখ্য আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এখনো শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছেন।

এ দুর্ঘটনা শুধু মাইলস্টোন পরিবার নয়, পুরো দেশকেই শোকস্তব্ধ করে তুলেছে। স্থানীয়রা ও নিহতদের পরিবার এখনো বিচার ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষিকা মাহফুজা

সর্বশেষ আপডেট : ০৪:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫