১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৮ দাবিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 60

ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে অভিভাবকরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরসহ ৮ দাবি জানিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এ মানববন্ধন করে অভিভাবকরা।

তাদের দাবিগুলো হলো, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে নিহত প্রতিটি বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা দিতে হবে।

এ ছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে, রানওয়ে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে), কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।

আরও পড়ুন : বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

মানববন্ধনে অভিভাবক ও স্বজনরা বলেন, ‘স্কুল আমাদের বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানোর লোভ দেখাচ্ছে। কিন্তু আমরা এই স্কুল বন্ধ চাই। আজ অনেক দিন হলো, এ ঘটনার কী তদন্ত হলো, কী বিচার হলো আমরা জানতে পারিনি। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এই ধরনের কাজ যেন আর না হয়, এমন নীতিমালা চাই।’

এর আগে গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৮ দাবিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

সর্বশেষ আপডেট : ১২:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫