বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এখন স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন । একই অবস্থা সহশিল্পী অর্জুন রামপালের। তবে কারিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কথা ভুলতে পারেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে হিরোইন নামের একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন কারিনা-অর্জুন। অভিনেত্রীর প্রেমিকের চরিত্রে ছিলেন অর্জুন। গল্পের শেষে বিচ্ছেদ হলেও সিনেমাজুড়ে বেশ রোমান্স করতে দেখা যায় তাদের। সেসব ঘনিষ্ঠ দৃশ্যগুলো মনে রেখেছেন নায়ক।
এক সাক্ষাৎকারে বলেছিলেন, বেবোর (করিনার ডাকনাম) সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও ওর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলিতে অভিনয় করার স্মৃতি মনে করে চলেছি।
আরও পড়ুন : ভাইকে এক বছরের বেশি সময় ঘরে আটকে রাখেন আমির খান!
অর্জুনের পুরনো সেই সাক্ষাৎকার ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। যা শুনে নেটিজেনরা প্রকাশ করেছেন মিশ্র প্রতিক্রিয়া।
অনেকেই মনে করছেন উদ্দেশ্যপ্রণোদিত না বরং সিনেমার প্রচারণার জন্য এরকম মন্তব্য করেছিলেন অর্জুন। কেউ লিখেছেন, অর্জুনের এই মন্তব্য খুবই অদ্ভুত এবং অপেশাদার।
ঢাকা ডেস্ক 









