বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। দাবি করেছেন, কয়েক বছর আগে মুম্বাইয়ের নিজ বাড়িতে আমির তাকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছিলেন এবং বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, পরিবারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছেন এবং ‘সমাজের জন্য ক্ষতিকারক’।
ফয়সালের ভাষ্য, সেই সময় তার ফোন কেড়ে নেওয়া হয়, বাইরে যাওয়ার অনুমতি ছিল না, এমনকি সাহায্যের জন্য কারও সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি। তিনি আশা করতেন, বাবা এসে তাকে মুক্ত করবেন।
আরও পড়ুন : দিল্লিতে হুমা কুরেশির ভাইকে হত্যা
ফয়সাল বলেন, আমির নাকি মনে করতেন তিনি বিপদে আছেন এবং সুরক্ষার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই পুরো অভিজ্ঞতা তার জন্য ছিল মানসিকভাবে কষ্টদায়ক।
ভাইদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত বলে জানা যায়। অতীতে পারিবারিক সম্পত্তি ও স্বাক্ষরের অধিকার নিয়ে আইনি বিরোধেও জড়িয়েছিলেন ফয়সাল।
উল্লেখ্য, আমির ও ফয়সাল একসঙ্গে অভিনয় করেছিলেন মেলা ছবিতে, যা ২০০০ সালে মুক্তি পায়। ছবিতে টুইঙ্কল খান্নাও ছিলেন এবং পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।
ঢাকা ডেস্ক 









