০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাজের মহাসমাবেশ ১৩ আগস্ট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 192

জাতীয়করণের দাবিতে আবারও রাজপথে নামছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আগামী ১৩ আগস্ট (বুধবার) রাজধানী ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল গণসমাবেশ। দাবি আদায়ে এটি হতে যাচ্ছে একটি ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন শিক্ষক নেতারা।

আয়োজক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণসমাবেশ সফল করতে দেশের ৬৪টি জেলা থেকেই শিক্ষকরা বাসযোগে ঢাকায় আসবেন। প্রত্যেক জেলা থেকে অন্তত একটি বাস নিশ্চিত করা হয়েছে। অনেক উপজেলায় ৮ থেকে ১০টি বাসের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দুর্নীতির মামলায় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে জানান, “শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত যে কোনো আন্দোলনের চেয়ে এবারের প্রস্তুতি অনেক বিস্তৃত। ১৩ আগস্টের গণসমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।”

সমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক। সমন্বয় কার্যক্রমকে ঢেলে সাজাতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষকদের দাবি অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ২০ দিনের অবস্থান ও অনশন কর্মসূচির পর সরকার তাদের বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদান করে। এছাড়া সে সময় শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।

বর্তমানে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধিসহ পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। কিন্তু ২০২৫-২৬ অর্থবছর শুরু হলেও এখনো এসব বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাজের মহাসমাবেশ ১৩ আগস্ট

সর্বশেষ আপডেট : ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫