১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ‘ফিলিস্তিনি পেলে’ সুলেইমান আল-ওবেইদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 135

গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ। ৪১ বছর বয়সী এই সাবেক জাতীয় দলের খেলোয়াড়কে ডাকা হতো ‘ফিলিস্তিনের পেলে’ হিসেবে।

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ হয়েছেন সুলেইমান আল-ওবেইদ।’

আরও পড়ুন : গাজায় ত্রাণের ট্রাক উল্টে নিহত অন্তত ২৫

পাঁচ সন্তানের জনক আল-ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ফিলিস্তিনের জন্য ছিলেন এক অনন্য অনুপ্রেরণা। তিনি খেলোয়াড় ছিলেন যেমন, তেমনি ছিলেন একজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বও—যিনি জীবনের শেষ দিন পর্যন্ত ফিলিস্তিনের মাটিতে, তার জনগণের পাশে ছিলেন।

আল-ওবেইদের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল গাজার ক্লাব খাদামাত আল-শাতি থেকে। এরপর তিনি খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাব এবং পরে গাজা স্পোর্টস ক্লাব-এ। জাতীয় দলের জার্সিতেও ছিলেন নিয়মিত মুখ।

নিজের ক্যারিয়ারে তিনি করেছেন শতাধিক গোল—যা তাকে ফিলিস্তিনি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলস্কোরারে পরিণত করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ‘ফিলিস্তিনি পেলে’ সুলেইমান আল-ওবেইদ

সর্বশেষ আপডেট : ০১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫