ছোট এক জীবনে সবাই সফল হতে চায়। সুখ-শান্তি, সমৃদ্ধি-সাফল্য ও পার্থিব সৌন্দর্য-সম্পদ আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। জীবনকে সুখময় করতে কত কিছুই না করে। কিন্তু ক’জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়। সফলতা আসে তার জীবনে। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রমেও অনেকের অভাব দূর হয় না।
সুখ-দুঃখ, সবই আল্লাহ তায়ালার পক্ষ থেকে। তিনি দান করতে পারেন সফলতা। দূর করতে পারেন অভাব-অনটন। তাই আমাদের আল্লাহ ও তার প্রিয়নবী সা.-এর শেখানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাইলে, এতে সঙ্কীর্ণতা কেটে যাবে। ফিরে আসবে সচ্ছলতা।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।
দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।
আরও পড়ুন : প্রিয় মানুষের সুস্থতার জন্য দোয়া
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ একটি। নিরবে ও নির্জনে এ আমলটি করলে আল্লাহ তাআলা ধণ-সম্পদ বৃদ্ধি করে দেন।
(اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ এর ফজিলত
যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ পাঠ করবে; তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে।
যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’ পাঠ করবে; সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অসচ্ছল মানুষকে তার গুনবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াঝেদু’-এর ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন : স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির দোয়া
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, একদা আইয়ুব (আ.) নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তার ওপর স্বর্ণের একঝাঁক পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তার রব তাকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখতে পাচ্ছ, তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, হে রব! কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষীহীন নই। (বুখারি, হাদিস : ৩৩৯১)
আরবি :
لا غِنَى بي عن بَرَكَتِكَ
উচ্চারণ : ইয়া রব্বি, লা গিনান বি আন বারাকাতিক।
অর্থ : হে আল্লাহ, আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই।
হেদায়েত ও ধন-সম্পদ লাভের দোয়া
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসুল (সা.) এ দোয়া করতেন-
আরবি :
اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকাল হুদা ওয়াততুক্বা ওয়াল আ’ফাফা ওয়াল গিনা।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি। (তিরমিজি, হাদিস : ৩৪৮৯)
ঢাকা ডেস্ক 















