০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির দোয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 555

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহর নেয়ামত। প্রতীকী ছবি

মহান আল্লাহ তায়ালা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এ জোড়ার একে অপরের প্রতি রয়েছে দায়িত্ব এবং কর্তব্য। তবে জীবনে চলার পথে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে নিজেদের মধ্যে দূ্রত্ব ঘোচানোর জন্য বিশেষ আমল রয়েছে।

মহান আল্লাহ তায়ালা স্বামীকে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এছাড়া তার অধিকারের বিষয়ে সচেতন থাকার জন্যও বলেছেন। পবিত্র  কোরআনের সূরা নিসার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আর তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে উত্তম ব্যবহার কর।’

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী ব্যক্তি উত্তম মানুষ হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, যার ব্যবহার ও চরিত্র সর্বাপেক্ষা উত্তম। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম।’ -(তিরমিজি)

আরও পড়ুন : স্ত্রী সহবাসের দোয়া

ইসলামে স্বামী স্ত্রীকে একে অপরের সহযোগী বলা হয়েছে। আল্লাহ তায়াল সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলেন,‘তারা তোমাদের পোশাকস্বরুপ এবং তোমরাও তাদের পোশাকস্বরুপ।’

আয়াতে স্বামী-স্ত্রীকে একে অপরের পোশাক বলার মাধ্যমে তারা পরস্পরের সম্মান রক্ষাকারী, আশ্রয়স্থল এবং পরস্পরের হৃদয়ের প্রশান্তি লাভের মাধ্যম বলে বোঝানো হয়েছে। পোশাকের মাধ্যমে মানুষ যেভাবে স্বস্তি লাভ করে, ঠিক তেমনি স্বামী-স্ত্রী একে অপরের মাধ্যমে আত্মিক ও দৈহিক প্রশান্তি লাভ করেন।

দবে যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা দূরত্ব দেখা দেয় তাহলে তার জন্য বিশেষ আমল রয়েছে। আল্লাহ তায়ালার গুণবাচক নাম (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’ এর ওপর আমলা করতে বলা হয়েছে। আমলটি হলো।

আবরি : (اَلْوَدُوْدُ)

উচ্চারণ : ‘আল-ওয়াদুদু’

অর্থ : ‘প্রকৃত বন্ধু’; যে তার অনুগত ও তার দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে। তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি ইহসানকারী।

আরও পড়ুন : ৮০ বছরের গোনাহ মাফের দোয়া

ফজিলত

স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপর জনের ওপর অসন্তুষ্ট হয়; তখন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَدُوْدُ) ‘আল-ওয়াদুদু’ ১০০১ (এক হাজার এক) বার পাঠ করে কোনো খাবার-দ্রব্যের মাঝে ফুঁ দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল-মহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির দোয়া

সর্বশেষ আপডেট : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫