১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরের ভয়াবহতা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন রোগী।

শনিবার (২৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩১ জন ডেঙ্গু রোগীর মধ্যে:

  • বরিশাল বিভাগে: ১৩২ জন
  • চট্টগ্রাম বিভাগে: ৩০ জন
  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৩ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৮ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৪৭ জন
  • খুলনা বিভাগে: ১৮ জন
  • ময়মনসিংহ বিভাগে: ৩ জন
  • এদিকে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৭ হাজার ৬৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৪৪

২০২৫ সালের জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৫ জনে।

অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা ছিল রেকর্ডসংখ্যক। ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু আক্রান্তের এই ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। পাশাপাশি, বারবারই প্রশ্ন উঠছে—মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোধে শুধু হাসপাতাল নির্ভরতা নয়, এলাকাভিত্তিক সচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা, এবং কার্যকর ফগিং ও লার্ভিসাইড প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

সর্বশেষ আপডেট : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫