১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৪৪

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 73

ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১২৭, ঢাকা মহানগরীর বাইরে ৬৮, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে যথাক্রমে ৪০ ও ৮১ জন, চট্টগ্রামে ৫১, খুলনায় ৩৩, রাজশাহীতে ২৯, ময়মনসিংহে ৮, রংপুরে ৫ এবং সিলেটে ২ জন রয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

একই সময়ে সারা দেশে ৪০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬ জন, আর মৃত্যু হয়েছে ৬৫ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন এবং ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১,৭০৫ জন।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৪৪

সর্বশেষ আপডেট : ০৬:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫