১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 107

ভুক্তভোগী নারী মোছা. ফিরোজা খন্দকার। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। সম্প্রতি পাংশা পৌরশহরের মাগুরাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মোছা. ফিরোজা খন্দকার (৬৫)। অন্যদিকে অভিযুক্তরা হলেন ফিরোজা খন্দকারের ছেলে মো. খন্দকার ফজলে রাবিব সাগর (৪২) ও তার স্ত্রী মোছা. মুন্নি খন্দকার (২৭)।

এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজনে মিলে তার বাড়িসহ সমুদয় সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়।

সম্প্রতি তিনি আবার বাড়িতে ফিরে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার হুমকি দিয়ে আবারও বাড়ি থেকে বের করে দেয় তারা।

অভিযুক্ত সাগরের বোন দীনা খন্দকার বলেন, আমার ভাই কৌশলে আমাদের বাড়ির সম্পত্তি লিখে নিয়ে আমার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রথমে ঘটনাটি আমরা জানতাম না।

আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, গা ঢাকা দিয়েছেন প্রেমিক

তিনি বলেন, আমরা ভেবেছিলাম মা হারিয়ে গেছে। কিন্তু বিষয়টি জানার পরে অনেক খোঁজাখুঁজি করে মাকে পেয়েছি। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সাগরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

সর্বশেষ আপডেট : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫