১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 109

উত্তর ইরানে শক্তিশালী ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি রোববার (২০ জুলাই) ভোরে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা স্থলভাগে কম্পন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়।

স্থানীয় সময় অনুযায়ী ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে এখনো পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে।

আরও পড়ুন : ২০ বছর কোমায় থাকার পর সৌদি রাজপুত্রের মৃত্যু

একই দিনে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানেও ৪.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৬০ কিলোমিটার গভীরে। গভীরতায় বেশি হলেও কম্পনটি আশেপাশের অঞ্চলেও অনুভূত হয়।

তাজিকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। পার্বত্য ভূপ্রকৃতি ও হিমবাহনির্ভর নদী অববাহিকার কারণে প্রায়ই সেখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। এর আগে ১৮ জুলাই দেশটিতে ৩.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূ-উপরিস্তলের কাছাকাছি উৎপত্তি হওয়ায় এমন ভূমিকম্পগুলো পরাঘাত (আফটারশক) সৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর হতে পারে। তাই এসব অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

তথ্যসূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সর্বশেষ আপডেট : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫