০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতের সমাবেশে আসার পথে উপজেলা আমির নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতে আমির মাওলানা আবু সাঈদ।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নেতা।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

মাওলানা আবু সাঈদের কফিন দাকোপে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে যাত্রা বিরতি দিয়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ দেখতে পান তার গাড়ির ব্যানারটি খুলে গেছে।

ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।

আহতদেরকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন : রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের দুধ দিয়ে গোসল

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া ২/৩ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামায়াতের সমাবেশে আসার পথে উপজেলা আমির নিহত

সর্বশেষ আপডেট : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫