রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিকে কিছুটা স্বস্তি দিয়েছে কাঁচা মরিচের দাম, অন্যদিকে মুরগি, মাছ এবং বেশিরভাগ সবজির মূল্য ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা।
শুক্রবার (১৮ জুলাই) শেওড়াপাড়া, কাপ্তান বাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গত সপ্তাহে কেজিপ্রতি ৩৫০ টাকা ছুঁয়ে যাওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শাকসবজির বাজার চড়া
কাপ্তান বাজারের সবজি বিক্রেতা মিশু বলেন, ‘টানা বৃষ্টিতে চাষাবাদ ও পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়েছে প্রায় সবজির।’
এক নজরে সবজির দাম (প্রতি কেজি):
- শসা: ১০০ টাকা (আগে ছিল ৫০-৬০ টাকা)
- পটোল, ঢ্যাঁড়শ: ৪০ টাকা
- করলা: ৫০ টাকা
- বরবটি: ৭০-৮০ টাকা
- কচুর লতি: ৭০ টাকা
- বেগুন: ৮০ টাকা
- গাজর: ১২০ টাকা
- টমেটো: ১৪০ টাকা
- ধনেপাতা: ১০০ টাকা (প্রতি আঁটি)
আরও পড়ুন : এবার রাজধানীতে সড়ক অবরোধ করলো সিএনজি চালকরা
মুরগি ও মাংসের বাজারে ঊর্ধ্বগতি
ব্রয়লার মুরগির কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।
- ব্রয়লার: ১৭০ টাকা (আগে ছিল ১৫০-১৬০ টাকা)
- সোনালি মুরগি: ৩০০ টাকা
- গরুর মাংস: ৭৫০-৮০০ টাকা
- খাসির মাংস: ১২০০ টাকা
ইলিশে আগুন, অন্যান্য মাছও চড়া
ইলিশের দাম আকাশচুম্বী—
- ১ কেজির ইলিশ: ২২০০ টাকা
- ৭০০-৮০০ গ্রাম: ১৬০০-১৮০০ টাকা
- ৫০০-৬০০ গ্রাম: ১৪০০-১৫০০ টাকা
- দেড় কেজির ইলিশ: ২৮০০ টাকা
চাষের মাছের দাম:
- রুই: ৩৮০-৪৫০ টাকা
- তেলাপিয়া, পাঙাশ: ১৮০-২৩৫ টাকা
- কৈ: ২৮০-৩০০ টাকা
- শিং, পাবদা: ৪০০-৫০০ টাকা
চালের বাজার স্থির, কিন্তু দাম কমেনি
নতুন করে বাড়েনি চালের দাম, তবে আগের উচ্চ দামেই বিক্রি হচ্ছে:
- মিনিকেট: ৮২-৮৫ টাকা
- নাজিরশাইল: ৮৫-৯২ টাকা
- মোটা চাল: ৫৬-৬২ টাকা
একদিকে কাঁচা মরিচের দামে কিছুটা স্বস্তি মিললেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোট খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে ভোক্তাদের পক্ষ থেকে।
ঢাকা ডেস্ক 









