পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬০ জন হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরার।
ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি পাঁচতলা ভবনকে সম্পূর্ণ আগুনে পুড়তে দেখা যায়। গভীর রাতে এ আগুন লাগার সময় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানিয়েছেন, হাইপারমার্কেট ও একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ‘সেসময় অনেক পরিবার খাওয়াদাওয়া ও কেনাকাটা করছিল। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।’
আরও পড়ুন : সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা,হতাহত অনেক
গভর্নর জানান, বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এই দুর্ঘটনার পর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ঢাকা ডেস্ক 











