১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 74

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে  নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬০ জন  হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরার।

ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি পাঁচতলা ভবনকে সম্পূর্ণ আগুনে পুড়তে দেখা যায়। গভীর রাতে এ আগুন লাগার সময় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানিয়েছেন, হাইপারমার্কেট ও একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ‘সেসময় অনেক পরিবার খাওয়াদাওয়া ও কেনাকাটা করছিল। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।’

আরও পড়ুন : সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা,হতাহত অনেক

গভর্নর জানান, বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই দুর্ঘটনার পর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬০

সর্বশেষ আপডেট : ১২:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫