বাংলাদেশের আন্তর্জাতিক সৌহার্দ্য ও কূটনৈতিক বন্ধুত্ব আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার পক্ষ থেকে উপহারস্বরূপ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে পাঠানো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আম।
সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উপহার পৌঁছাতে ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করা হবে এবং কয়েকদিনের মধ্যেই আমগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন : দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
এবার আম প্রাপ্তির তালিকায় রয়েছেন—ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কয়েকজন মুখ্যমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি।
এছাড়া, এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছেও পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার হিসেবে পাঠানো হচ্ছে।
ঢাকা ডেস্ক 









