১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 87

আসন্ন ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা, অনুষ্ঠানমালার উদ্দেশ্য এবং জাতীয় ঐক্য সংহতকরণের বিষয়গুলো উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন

এদিকে দিনটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। এই আয়োজনের অংশ হিসেবে থাকছে অডিও-ভিডিও উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মনোমুগ্ধকর ড্রোন শো।

সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে গণতান্ত্রিক চেতনার সেই উজ্জ্বল অধ্যায়কে, যা দেশকে বদলে দেওয়ার প্রত্যয়ে জন্ম দিয়েছিল নতুন রাজনৈতিক বাস্তবতা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫