১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে হত্যা, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 95

নিহত ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত

চাঁদা না পেয়ে রাজধানী ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশের উপর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেছেন হত্যাকারীরা।

বুধবার (৯ জুলাই) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সময় আশেপাশে শত শত মানুষ ছিলেন। অদূরে ছিলেন হাসপাতালে দায়িত্বরত আনসাররা। কিন্তু ওই ঘটনার সময় এগিয়ে যাননি কেউ।

হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে নিথর দেহ যখন ফেলে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে চিকিৎসক জানান অনেক আগেই মৃত্যু হয়েছে তার।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আশেপাশে লোকজন ভিড় করে কোনো ঘটনা দেখছেন। কিছুক্ষণ পর দেখা যায়, সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই তরুণ টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসে। ওই সময় একজন সোহাগের মুখে কিলঘুষি দিতে থাকেন, অপর এক তরুণ সেখানে নিথর দেহের ওপর লাফাচ্ছিল! মানুষ চেয়ে চেয়ে সেই ভয়ংকর দৃশ্যই দেখছিল।

আরও পড়ুন : খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

নিহতের এক স্বজন জানান, টিটু নামে এক যুবক সোহাগকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকেই অপেক্ষা করা ৪০ থেকে ৫০ জন সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি আমিনুল কবির তরফদার বলেন, চাঁদা না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‘হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই মর্মান্তিক এবং ভয়াবহ। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সব আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে,’ বলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে হত্যা, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস

সর্বশেষ আপডেট : ০৮:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫