১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাগরে ৪ দিন ভেসে যেভাবে বেঁচে ছিলেন ৯ জেলে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 64

ছবি : সংগৃহীত

টানা চার দিন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ৯ জেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

‘এফবি সাইকূল’ নামের একটি মাছধরার ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে গত ৫ জুলাই নিখোঁজ হন ১২ জেলে।

ট্রলারটি ৬ জুলাই সকালে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় পায়রা বন্দরের শেষ বয়ার কাছে।  এরপর থেকেই নিখোঁজ ছিলেন সবাই।

তবে চার দিন পর, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালবেলা পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরের উপকূল ঘেঁষা সমুদ্র এলাকায় ভেসে থাকতে দেখা যায় ৯ জেলেকে।

পরে স্থানীয় এক মাছধরার ট্রলার তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করে। তারা সবাইকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)।

টানা চার দিন তারা খোলা সমুদ্রে খাবার, পানি ও বিশ্রাম ছাড়া দিন কাটান। জীবন বাঁচাতে বাধ্য হয়ে লবণ পানি পান করে বেঁচে ছিলেন তারা।

আরও পড়ুন : ফেনীতে নতুন করে আরও ১০ গ্রাম প্লাবিত

এদিকে ৯ জেলে উদ্ধার হলেও খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী নামে তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে নূরুল হক জানান, ভোরের দিকে হঠাৎ ট্রলারটি উল্টে যায়। তবে প্রবল ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

বাকি ৯ জন একসঙ্গে থেকে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাই। আমরা সবাই রিং বয়া ও ফ্লুট আঁকড়ে ধরে সাগরে ভেসে থাকতে থাকি।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া সকলকে চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৩ জেলের ব্যাপারে অনুসন্ধান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরে ৪ দিন ভেসে যেভাবে বেঁচে ছিলেন ৯ জেলে

সর্বশেষ আপডেট : ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫