১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 110

এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ‘গোল্ডেন এ প্লাস’ না পেয়ে বগুড়ার শেরপুর উপজেলায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে তার পরিবার।

নিহত সুমাইয়া উপজেলার গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে। তিনি এ বছর আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রকাশিত ফলে সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন : ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি এসএসসিতে

পরিবারের সদস্যরা জানান, ফলাফল জানার পর সুমাইয়া তার মায়ের কাছে কষ্ট প্রকাশ করে নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পর দুপুরের খাবারের সময় মা তাকে ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, ‘সে খুবই মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কারো কল্পনাতেই ছিল না সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।’

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ ও প্রত্যাশা থেকে হতাশাজনিত ঘটনার সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়—এমন দৃষ্টিভঙ্গি শিক্ষার্থী ও অভিভাবক সমাজে ছড়িয়ে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট : ০৮:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫