০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্রের তদন্ত কমিটি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • 25

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। আজ রোববার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আজকে বেলা ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে তদন্ত কমিটির সব সদস্য বৈঠক করেছেন। বৈঠকে সবার সর্ব-সম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সময় বাড়ানোর কারণ হিসেবে এই কর্মকর্তা জানান, যেহেতু ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনাগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। ওই প্রতিবেদন পাওয়ার পর সব কিছু একত্র করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে ওই আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

এর আগে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গতকাল শনিবার তদন্ত কমিটির এক সদস্য বলেছিলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখা গেছে, তাতে প্রথমে ভাবা হয়েছিল সেটিই মনে হয় আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গ হওয়ার অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল। এটার ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না। আগুনের সূত্রপাত অনেক আগেই হয়েছে।

শর্টসার্কিটের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী ওই কর্মকর্তা বলেছিলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’

তদন্ত কমিটি মনে করছে, ওই বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।
গত শুক্রবার ও শনিবার দুই দিন বাগোয়ান গ্রামে নুসরাতদের পোড়া বাড়িটি পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্রের তদন্ত কমিটি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্রের তদন্ত কমিটি

সর্বশেষ আপডেট : ০৩:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬