০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 103

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এছাড়াও ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল বলেও অভিযোগ তাদের।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬