১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • 86

সরকারি অর্থায়নে এখনো ৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। সকালের সেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৫৯টি। এ পরিপ্রেক্ষিতে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট উপজেলায় একসঙ্গে একাধিক ভবন নির্মাণের সিদ্ধান্ত বর্তমানে গ্রহণ করা হয়নি। চলতি অর্থবছরে প্রতি সংসদীয় আসনে ১টি স্কুল, ১টি কলেজ এবং ১টি বেসরকারি মাদ্রাসা/বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি

সর্বশেষ আপডেট : ১২:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬