মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাইয়াত হোসেন খান। তিনি মাগুরা জেলা কৃষকদলের সভাপতি। সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয়তাবাদী চেতনার দীর্ঘ দিনের পরীক্ষিত সৈনিক রুবাইয়াত হোসেন খান। দুঃসময়ে মাগুরা বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি।

জানা গেছে, রাজনৈতিক সচিব হিসেবে রুবাইয়াত হোসেন খান এখন থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়ক হিসেবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং জনসাধারণের সমস্যার কথা সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন।
এছাড়াও নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখাবেন।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, ‘রুবাইয়াত হোসেন খান আমার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘদিনের সঙ্গী। অত্যান্ত দক্ষতার সাথে সে মাগুরা জেলা কৃষকদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করেছে। সে আমার রাজনৈতিক সচিব হিসেবে সংগঠনকে আরও গতিশীল করতে পারবে বলে মনে করি। আর সে বিশ্বাস থেকেই আমি তাকে দায়িত্ব দিয়েছি ।’
এদিকে, রুবাইয়াত হোসেন খানের এই নিয়োগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করছেন, একজন মাঠপর্যায়ের নেতা এই দায়িত্বে আসায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
ঢাকা ডেস্ক 









