১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুমিল্লা-৩ আসন: লিভ টু আপিল খারিজ, বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 110

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। ফলে কায়কোবাদের প্রার্থিতা বৈধ ও বহাল থাকল বলে জানিয়েছেন তাঁর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তাঁর অপর জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেছেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় কায়কোবাদ যথারীতি নির্বাচনে থাকছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন একই আসনের জামায়াতের প্রার্থী ইউসুফ। আপিল নামঞ্জুর করে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। ফলে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেন ইউসুফ। শুনানি নিয়ে হাইকোর্ট গত ২৭ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন ইউসুফ। লিভ টু আপিলটি চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে ইউসুফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম কে শাহনেওয়াজ।

কায়কোবাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস।

পরে ইউসুফের অন্যতম আইনজীবী এম কে শাহনেওয়াজ বলেন, ‘লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। লিভ টু আপিলকারীর (ইউসুফ) সঙ্গে আলোচনা সাপেক্ষে রিভিউ আবেদন করা হতে পারে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লা-৩ আসন: লিভ টু আপিল খারিজ, বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

সর্বশেষ আপডেট : ০২:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬