মুরগির মাংসে কারও পছন্দ লেগ পিস, আবার কারও পছন্দ পাঁজর। বিশেষ করে শিশু বা ছোটদের মধ্যে এই লেগ পিস খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়।
একই মুরগি হওয়ার পরও কোন অংশের মাংস ভালো, তা নিয়ে অনেকেরই সন্দেহ।
এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুরগির শরীরের পাঁজরের মাংসেই বেশি উপকারী বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মুরগির পাঁজরের দিকের মাংস যতটা উপকারী, ঠিক ততটা উপকারী নয় এর পায়ের মাংস। পায়ের অংশের মাংস খেতে ভালো মনে হলেও পাঁজরের মাংসের পুষ্টিগুণই বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, মুরগির পাঁজরের অংশের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। যারা মোটামুটিভাবে শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাদের পাঁজরের মাংস খাওয়া উপকারী। আবার পাঁজরের মাংসে যে পরিমাণ ফ্যাট থাকে, তা শরীরের জন্যও ভালো।
যদিও মুরগির লেগ পিস বা পাঁজরের মাংসের মধ্যে তেমন উল্লেখযেগ্য কোনও ফারাক নেই তবে সার্বিকভাবে বিবেচনা করলে মুরগীর অন্যান্য অংশের মাংসের থেকে পাঁজরের মাংস উপকারী।
ঢাকা ডেস্ক 















