১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের পর থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 205

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এক জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সব সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি আগেই জানিয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে গ্রাহকদের সিমসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে হবে।

বিটিআরসি জানায়, অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের মতে, সঠিক মালিকানা নিশ্চিত ও সিম নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ করতে নির্ধারিত সীমার বাইরে থাকা সিমগুলো আজকের পর আর সক্রিয় থাকবে না।

আরও পড়ুন : চিয়া সিড যেভাবে খেলে মিলবে বেশি উপকার

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬২ লাখে, তবে প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারীর নামে পাঁচটির কম সিম রয়েছে, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি সিম, আর ৩ শতাংশের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত।

কীভাবে জানবেন আপনার নামে কত সিম আছে:

গ্রাহকরা সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত রয়েছে। এজন্য যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা প্রবেশ করালেই নিবন্ধিত সিমের তথ্য জানা যাবে।

বিটিআরসি আরও জানায়, গ্রাহকরা ইচ্ছা করলে নিজেদের এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রেখে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের সুযোগ পাবেন। নির্ধারিত সময় শেষে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের পর থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সর্বশেষ আপডেট : ০৫:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫