০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 137

ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

অন্যদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫