০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত এক হাজারের বেশি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 169

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪১ জন রোগী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাঁদের বয়স ৭ থেকে ৬৩ বছরের মধ্যে। ঢাকার ডিএমসি, মুগদা ও ল্যাবএইড হাসপাতাল ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : গুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ

একই সময়ের মধ্যে ঢাকায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ২০৬ জন, উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন নতুন করে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৭৪, চট্টগ্রামে ১২০, খুলনা ও ময়মনসিংহে ৪৯ জন করে, রাজশাহীতে ৪৫, রংপুরে ১৯ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—মোট ১৩৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ৪০, ঢাকা উত্তর সিটিতে ৩৮, চট্টগ্রামে ২৫ এবং অন্যান্য বিভাগে আরও অনেকে প্রাণ হারিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে মশার প্রজনন বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে, যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত এক হাজারের বেশি

সর্বশেষ আপডেট : ০৬:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫