১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পদ্মার চরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 230

ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথিত ‘কাকন বাহিনী’র গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন উপজেলার চরাঞ্চল নীচ খানপুর গ্রামের মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) ও শুকুর মণ্ডলের ছেলে নাজমুল মণ্ডল (২৬)।

আহতরা হলেন চাঁন মণ্ডলের ছেলে মুনতাজ মণ্ডল (৩২) ও আশরাফ মণ্ডলের ছেলে রাবিক হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। পরে অপর পক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আমান মণ্ডল, মুনতাজ মণ্ডল ,নাজমুল মণ্ডল ও রাবিক হোসেন। এলোপাথাড়ি গুলি ছোড়ার কারণে প্রথমে তাদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে আমান মণ্ডল মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল জানান, মুনতাজের শরীরের বিভিন অংশে শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে প্রায় ৩৫ এবং আমানের মাথায়সহ শরীরের পাঁচ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে।

পুলিশ ও নিহত-আহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলাঞ্চলে জমির দখলের আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পদ্মার চরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

সর্বশেষ আপডেট : ১০:০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫