১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চা-সিগারেট একসঙ্গে খেয়ে ডেকে আনছেন ক্যানসার!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 238

চা একা পান করা মোটেই ক্ষতির কারণ নয়। কিন্তু ধূমপান বা মদ্যপানের সঙ্গে চা একসঙ্গে নিয়মিত খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নাল তাদের এক প্রতিবেদনে জানায়, সকালে বা সন্ধ্যায় চায়ের কাপ হাতে ধূমপায়ীরা প্রায়ই সিগারেটের দিকে হাত বাড়ান। কিন্তু অনেকেই জানেন না, এই অভ্যাস দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

কী হতে পারে ক্ষতি?

অ্যালকোহল ও ধূমপানের সঙ্গে অতিরিক্ত গরম চা পান করলে খাদ্যনালি (ইসোফেজিয়াল) ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। এর নিয়মিত চা-সিগারেটের সংমিশ্রণ ফুসফুসের ক্যানসার এবং পাকস্থলীর আলসারের সম্ভাবনাও বাড়ায়।

চা-সিগারেট একসঙ্গে খেয়ে অজান্তেই বড় ঝুঁকি ডেকে আনছেন
যেসব ভুলে আপনার ফ্রিজ বিস্ফোরিত হতে পারে
চায়ে থাকা ক্যাফিন পাকস্থলীর হজম প্রক্রিয়াকে সাহায্য করে। কিন্তু সিগারেটের নিকোটিনের সঙ্গে মিলিত হলে মাথাব্যথা, আচ্ছন্ন ভাব বা দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে।

গবেষণার তথ্য

পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের গবেষণায় ৩০-৭৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ ব্যক্তির তথ্য নেওয়া হয়েছিল। কেউ শুরুতেই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। নয় বছরের তথ্য পর্যবেক্ষণের পর দেখা যায়, যারা অতিরিক্ত চা পান করেন, ধূমপান ও মদ্যপান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি অন্যান্যদের তুলনায় সাত গুণ বেশি। এ ছাড়াও এই অভ্যাস তাদের গড় আয়ু প্রায় ২০ বছর কমিয়ে দিতে পারে।

তাই স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এই ‘ডেডলি কম্বো’ থেকে দূরে থাকা ভালো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চা-সিগারেট একসঙ্গে খেয়ে ডেকে আনছেন ক্যানসার!

সর্বশেষ আপডেট : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫