০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 122

ছবি : সংগৃহীত

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮৩ জন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ঘটনাগুলো ঘটেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৪১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৬ হাজার ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৯ জনের।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫