০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় ‘মন্থা’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 84

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘মন্থা’ নামের এই ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব অঞ্চলে অবস্থান করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রকাশিত ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৩টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১২৮০ কিলোমিটার, এবং পায়রা বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘মন্থা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে এবং আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪

ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ঝোড়ো বা দমকা হাওয়ার সময় ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় ‘মন্থা’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সর্বশেষ আপডেট : ০৯:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫