১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিচ্ছেদ নয়, ভ্রান্ত ধারণার জবাব দিলেন পূর্ণিমা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 158

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন এই নায়িকা। শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি স্বামীর আইডি ট্যাগ করে জানান— তাদের সংসার ভালোই চলছে, গুজবের কোনো সত্যতা নেই।

সম্প্রতি পূর্ণিমার একটি অস্পষ্ট স্ট্যাটাসকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই পোস্টটির অর্থ ভুলভাবে ব্যাখ্যা করে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেন। সেই প্রসঙ্গেই ব্যাখ্যা দিয়ে পূর্ণিমা লিখেছেন,

“আমার আগের লেখাটি কিছু মানুষ নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। আসলে সেটা ছিল সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে লেখা একটি অনুভূতির প্রকাশ। আমার পারিবারিক জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

আরও পড়ুন : কেন নিজের সিনেমা দেখা এড়িয়ে চলেন কোয়েল মল্লিক?

তিনি আরও বলেন, “কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই বিভ্রান্তিকর শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে আমি এবং আমার পরিবার বিস্মিত ও মর্মাহত হয়েছি।”

পোস্টের শেষাংশে নায়িকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে লেখেন, “আমরা পরিবারসহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

অন্যদিকে, পূর্ণিমার স্বামী রবিনও নিজের প্রোফাইল পিকচার বদলে একটি মিরর সেলফি শেয়ার করেছেন, যেখানে তাকে পূর্ণিমাকে জড়িয়ে থাকতে দেখা যায়— যা কার্যত গুঞ্জনের জবাব হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকে।

উল্লেখ্য, ২০২২ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিচ্ছেদ নয়, ভ্রান্ত ধারণার জবাব দিলেন পূর্ণিমা

সর্বশেষ আপডেট : ০২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫