০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাবনায় বাঁশবোঝাই ট্রাকচাপায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 120

পাবনার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকের চাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ভ্যান রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখী দ্রুতগতির একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানে থাকা দুই শিক্ষার্থী মারা যান। নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন : টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নারী আহত, সীমান্তে উত্তেজনা

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে নিয়মিত যানবাহনের গতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা বাড়ছে। তারা দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাবনায় বাঁশবোঝাই ট্রাকচাপায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩

সর্বশেষ আপডেট : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫