রাজধানী ও আশপাশের এলাকায় আজ রবিবার দুপুর পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন : টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নারী আহত, সীমান্তে উত্তেজনা
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহে এমন আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া স্বাভাবিক। তবে নভেম্বরের শুরু থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে।
ঢাকা ডেস্ক 









