১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যে কারণে দীপাবলি পালন করেন না দিলজিৎ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 249

বলিউড ও পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ দীপাবলি উৎসবের উদযাপন থেকে দূরে থাকেন। ভিডিও বার্তায় দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আনন্দ নয়, বরং কষ্টের সুরে ভরে উঠল তার কণ্ঠ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলজিতের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রাম পেজ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দিলজিৎ জানান, একটা সময় দীপাবলির আলো, আতশবাজি তিনি খুব ভালোবাসতেন কিন্তু এখন তিনি এতে ভয় পান।

ভিডিওতে দিলজিৎ বলেন, ‘আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। আমার প্রিয় উৎসব ছিল দীপাবলি। কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাই, তখন দীপাবলি উদযাপন বন্ধ করে দিই। আসলে খুব কষ্ট হতো। পরে আর কখনো দীপাবলি উদযাপন করিনি।’

এর আগে ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ‘আমি ১১ বছর বয়সে আমার বাড়ি ছেড়ে মামাদের সঙ্গে থাকতে শুরু করি। নিজের গ্রাম ছেড়ে শহরে পা রাখি, লুধিয়ানা যাই। বাবা-মাকে মামা বলেছিলেন, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও।’ আমার বাবা-মাও এককথায় রাজি হয়ে যান। আমার মতামতও নেননি একবার। আমি ফোন করতাম। একটা সময়ে সেটাও বন্ধ হয়ে যায়। আমি আমার পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যে কারণে দীপাবলি পালন করেন না দিলজিৎ

সর্বশেষ আপডেট : ০৬:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫