১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 189

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৮২

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৩ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪

সর্বশেষ আপডেট : ০৬:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫