১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্যানসার চিকিৎসায় বিজ্ঞানীদের সফল আবিষ্কার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 204

প্রতীকি ছবি

ক্যানসার চিকিৎসায় বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার আশার আলো দেখা দিয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন বিজ্ঞানীরা যা একাই বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

গবেষণায় দেখা গেছে, টিউমার-ইনফিলট্রেটিং লিম্ফোসাইট থেরাপিতে অংশ নেওয়া বেশ কয়েকজন ক্যানসার রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার বছরখানেক পরও তাদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান ছিল।

এই রোগীদের শরীরে উপস্থিত একটি বিশেষ ধরণের “মাল্টি-প্রংড” টি-সেল সাধারণ টি-সেলের তুলনায় একাধিক ক্যানসার প্রোটিন শনাক্ত ও আক্রমণ করতে পারে। অর্থাৎ, এই এক ধরনের টি-সেলই একাধিক ক্যানসারের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, এই বহুমুখী আক্রমণক্ষমতার কারণেই কিছু রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বিপরীতে, যেসব রোগীর ক্যানসার চিকিৎসার পরও অগ্রসর হতে থাকে, তাদের শরীরে এ ধরনের টি-সেল পাওয়া যায়নি।

এই থেরাপিতে রোগীর নিজস্ব টিউমার থেকে ইমিউন সেল সংগ্রহ করা হয়। এরপর ল্যাবে সেগুলোকে বৃদ্ধি ও শক্তিশালী করে পুনরায় রোগীর শরীরে প্রবেশ করানো হয়। এ প্রক্রিয়া ক্যানসারের শেষ পর্যায়ের রোগীদের জন্য বিশেষ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অংশগ্রহণকারীদের প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, বিশেষত মেলানোমা ক্যানসার রোগীদের মধ্যে।

গবেষকেরা এখন চেষ্টা করছেন, এসব ‘মাল্টি-প্রংড’ টি-সেল ল্যাবে তৈরি করে বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করার।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্যানসার চিকিৎসায় বিজ্ঞানীদের সফল আবিষ্কার

সর্বশেষ আপডেট : ০২:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫